নিষ্পাপ মুখ, মিষ্টি হাসি! ফ্রক পরা এই বাঙালি খুদে আজ টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ, কে বলুন তো?

বাঙালি খুদে

তারকাদের শৈশবের ছবি এখন ট্রেন্ড সোশ্যাল মিডিয়াতে। ছবি দেখে তারকাদের চিনে নেওয়া যেন একরকম খেলা হয়ে উঠেছে। আজ আরও এক জনপ্রিয় তারকার শৈশবের ছবি নিয়ে হাজির আমরা। দেখুন তো চিনতে পারছেন কিনা?

নিষ্পাপ মুখ, মিষ্টি হাসি, পরনে সাধারণ ফ্রক, ক্যামেরার দিকে তাকিয়ে থাকা এই ছোট শিশুটি বর্তমানে টেলিভিশন পর্দার একজন জনপ্রিয় মুখ। যিনি নিজের প্রতিভায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছে ইন্ডাস্ট্রিতে।  কখনও পৌরাণিক চরিত্রে, কখনও ইচ্ছাধারী নাগিনের ভূমিকায়। নিজের অভিনয়য় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি।

ছোটবেলা থেকেই তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নাচ। পরবর্তীকালে কথক নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি রিয়্যালিটি শোয়ে মঞ্চে আলাদা নজর কেড়েছেন। এবার পারলেন চিনতে?

মৌনী রায়

আজকের ছবির সেই ছোট্ট মেয়েটি হল বঙ্গ তনয়া মৌনী রায়। যিনি ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের আলাদা জায়গা গড়ে নিয়েছে।