‘অসহ্য যন্ত্রণার সাথে লড়াই করছি… ফুলে গিয়েছে মুখ..’, গুরুতর অসুস্থ অভিনেত্রী স্বস্তিকা দত্ত! কি হয়েছে অভিনেত্রীর?

 স্বস্তিকা দত্ত

সাধারণত জন্মদিনের মোট স্পেশাল দিনে সেলেবরা আনন্দে মেতে থাকেন নিজের কাছের মানুষদেরকে নিয়ে। সেখানে নিজের জন্মদিনেই বড় অঘটন অভিনেত্রী স্বস্তিকা দত্তর জীবনে। গুরুতর অসুস্থ ছোটপর্দার প্রফেসর বিদ্যা ব্য়ানার্জি ওরফে স্বস্তিকা। কি হয়েছে অভিনেত্রীর? অভিনেত্রীর শরীরের প্রতিদিনের লড়াইয়ের কথা নিজেই জানালেন তিনি।

হাজারো যন্ত্রণা আর হরমোন ঘটিত খিটখিটে মেজাজ নিয়ে কষ্ট হলেও কাজ থামিয়ে রাখেননি প্রফেসর বিদ্যা ব্যানার্জি। সম্প্রতি স্বস্তিকা তাঁর পোস্টে লিখেছেন যে, তিনি এখন জীবন আর অভিনয়ের এক নতুন অধ্যায়ে পা রাখছেন ঠিকই, কিন্তু তাঁর এই পথচলা সহজ নয়।

গত কয়েক দিন ধরে তিনি লড়াই করছেন PMS (Premenstrual Syndrome) এবং PCOS (Polycystic Ovary Syndrome)-এর সাথে। পিরিয়ডসের আগের সেই অসহ্য যন্ত্রণা, মেজাজ হারানো আর হরমোনের ভারসাম্যের অভাব তাঁকে ব্যতিব্যস্ত করে তুলেছে।

শারীরিক সমস্যার কারণে তাঁর মুখ ফুলে গিয়েছে, গ্লাস স্কিন নয়, বরং মুখে দেখা দিয়েছে ব্রণ (Acne)। কিন্তু এই অবস্থাতেও তিনি ভেঙে পড়েননি। বরং নিজের এই ব্রণগুলোকেও তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। স্বস্তিকার কথায়, ‘খুব বিরক্তি লাগছে, মনে হচ্ছে সব ছেড়েছুড়ে বাড়িতে দৌড়ে যাই… কিন্তু তার মধ্যেই শো চালিয়ে যেতে হবে।’