জটিল রোগে আক্রান্ত স্বস্তিকা! ‘আমার এটা বড় অসুখ.. হাসপাতালে নিজের সাথে যুদ্ধ করছি…’, শারীরিক অসুস্থতা নিয়ে সত্যি ফাঁস করলেন অভিনেত্রী

 স্বস্তিকা দত্ত

বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। যদিও এই মুহুর্তে অভিনেত্রীকে সকলে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি হিসেবেই বেশি চেনেন। সম্প্রতি অভিনেত্রীর গুরুতর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছে। মাঝে হাসপাতালেও ভর্তি হতে হয় অভিনেত্রীকে। জানা যাচ্ছে, জটিল অসুকগে জর্জরিত স্বস্তিকা। ঠিক কি হয়েছে অভিনেত্রীর?

পর্দার পিছনে অভিনেত্রীর জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক সব সত্য সামনে আনলেন অভিনেত্রী। এক পডকাস্টে অভিনেত্রী জানান, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র লুক টেস্টের ঠিক দু’দিন আগেই তীব্র প্যানিক অ্যাটাক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার নার্ভাস অ্যানজাইটি আছে, যেটা মন খারাপ নয়, সেটা প্রেমে হৃদয় ভাঙা নয়। সেটা শুধু বুক ধড়ফড়ানি নয়। এটা একটা অসুখ। সেটার ওষুধ হল অনেকটা ধৈর্য্য আর বোঝাপড়া, এবং এখানে কোনও জ্ঞানের দরকার নেই।’

স্বস্তিকা জানান, ঋতুচক্রের এই নির্দিষ্ট সময়ে তিনি তীব্র মানসিক অস্থিরতায় ভোগেন। কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের সাথে নিজে যুদ্ধ করে সকাল ৯টার কল টাইমে শুটিং সেটে পৌঁছাতে হয় তাঁকে।

অতীত জীবনের এক ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে স্বস্তিকা জানান, চিকিৎসকের কড়া নির্দেশ রয়েছে কোনো ধরনের নেশা না করার। একসময় নেশা করলেও তা থেকে তীব্র ভীতি ও মানসিক চাপ তৈরি হতো বলে তিনি তা পুরোপুরি ত্যাগ করেছেন।

বাবা-মায়ের চোখে আজও ‘বাচ্চা মেয়ে’: পাঞ্জাবি মা প্র্যাক্টিক্যাল এবং বাঙালি বাবা ইমোশনাল হলেও বাবা-মা এখনও এসব লড়াইয়ের গভীরতা পুরোপুরি জানেন না। তাঁদের চোখে স্বস্তিকা আজও সেই ছোট্ট ‘বাচ্চা মেয়েটিই’।

 

Previous article60 টি রাতের প্রকৃতি নিয়ে উক্তি । Night Nature Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।