‘ওর আগে যেন আমার মৃত্যু হয়.. ঠাকুরের কাছে একটাই প্রার্থনা… ও না থাকলে আমার…’, ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রত্না ঘোষাল

রত্না ঘোষাল

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রত্না ঘোষাল। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা সিনেমা থেকে শুরু করে ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনয় জীবনের ব্যস্ততার বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী।

স্বামী সুশীল দাসের সঙ্গে ৩৭ বছরের পথচলা। স্বামীর সঙ্গে কাটানো জীবনের কথা বলতে গিয়ে রত্নাদেবী জানান, “আমি ভীষণ নির্ভর করছি সুশীলের উপর… ও না থাকলে আমার কিছু নেই। আমি ঠাকুরকে বলি ওর আগে আমাকে তুলে নিও, কারণ ও না থাকলে আমার ভীষণ অসুবিধা, আমি পড়ে যাব। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, সবকিছু ওই করে।”

সুদীর্ঘ এই দাম্পত্য জীবনে কাজের সূত্রে কিছুটা সময় আলাদা থাকতে হলেও, আজকেও যেন প্রথম দিনের সেই একই টান। প্রযুক্তি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্ত সবকিছুর জন্যই স্বামীর ওপর অসীম ভরসা অভিনেত্রীর। স্বামীর এই কেয়ারিং স্বভাব আর প্রতিদিনের অগাধ মনোযোগই তাঁদের এই সম্পর্ককে এত বছর ধরে নতুন আর সতেজ করে রেখেছে।