
ছোটপর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস। যদিও এই মুহুর্তে অভিনেত্রীর সবচেয়ে বড় পরিচয় হল তিনি অভিনেতা জিতু কমলের প্রাক্তন স্ত্রী। বেশ কয়েক বছর হল টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়ে ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী। তবে এবার নতুন সুখবর দিলেন নবনীতা। জানেন কী সেই সুখবর?
তবে কি ফের ধারাবাহিকে ফেরার জল্পনা? একেবারেই না, অভিনেত্রীর বাড়িতে নতুন সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নবনীতা ছবি পোস্ট করতেই হইচই নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে গাড়ি কিনেছেন নবনীতা। নতুন গাড়ি মার্সিডিজ বেঞ্জ কিনেছেন। তবে এই গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে। যা হয়ত মধ্যবিত্তের নাগালের বাইরে। এই গাড়ির বাজার দর প্রায় ৪৪-৪৫ লাখের মধ্যে।
এদিন তার জীবনের এই সুন্দর মুহূর্ত কেক কেটে উদযাপন করেন নবনীতা। ক্যাপশনে লেখেন, ‘আমার মতো আপগ্রেড।’ নায়িকার এই নতুন গাড়ির ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
তবে অনেকে আবার কিছু বিরূপ মন্তব্যও করেছেন। একজন লেখেন, ‘দিদি বাজারে তো সিনেমা নেই তাহলে?’ আর একজন লেখেন, ‘কাজ তো নেই টাকা আসছে কোথা থেকে?’ আর একজন লেখেন, ‘শেষ কোন ছবি বা সিনেমায় ছিলেন যেন আপনি?’
View this post on Instagram
