পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই, পেট কেটে এফোঁড় ওফোঁড়! ভয়ঙ্কর পরিস্থিতির মুখে বর্ষীয়ান অভিনেত্রী

নাফিসা আলি

কিছু ভুলের মাশুল আজীবন গুনতে হয়। তেমনই এক ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেত্রীরর সঙ্গে। সালটা ২০১৮, সেই বছর থেকেই শুরু হয়েছে মারণ রোগ ক্যানসারের সঙ্গে অদম্য লড়াই। চিকিৎসকের গাফিলতিতে রোগ নির্ণয়ে বিলম্ব হওয়ার মাশুল আজও গুনতে হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। সেই সময় থেকেই শুরু হয় কঠিন লড়াই, যার প্রতিটি ধাপ ছিল যন্ত্রণায় ভরা। ২০১৮ সালে ক্যান্সার আক্রান্ত হন অভিনেত্রী। সম্প্রতি তিনি নিজের অস্ত্রোপচারের একটি ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে, যা দেখলে শিউরে উঠবে যে কেউ।

পেটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত এফোঁড়-ওফোঁড়। দেখেই বোঝা যাচ্ছে সদ্য অস্ত্রোপচার হয়েছে। ক্যান্সারের কারণে পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই হয়েছে। অভিনেত্রীর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আঁতকে উঠছে অনুরাগীরাও। কিছু দিন আগে কেমোথেরাপির ফলে কী ভাবে চুল উঠে গিয়েছিল সেই ছবিও ভাগ করেছিলেন অভিনেত্রী। তবে সেটাকেও হাসিমুখে গ্রহণ করেছিলেন।
এমনকি পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, যেমন নাতির হাতে চুল কাটার দৃশ্য, সেগুলিও তিনি শেয়ার করেছিলেন। কঠিন পরিস্থিতিতেও জীবনের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা কখনও থামাননি তিনি। আজও অদম্য সাহস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলি।

নাফিসা আলি