
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিবিএসই (CBSE) দশম শ্রেণির ফলাফল। দেশজুড়েই পড়ুয়াদের নজিরবিহীন সাফল্য নজরে এসেছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ‘কুসুম’ সিরিয়ালের তানিষ্কা তিওয়ারিও। টানা ১৪ ঘন্টা শ্যুটিংয়ের মাঝেই অভিনেত্রী সমানতালে চালিয়ে যান নিজের পড়াশোনাও।অভিনয়ে তিনি যেমন ভালো, ঠিক ততোধিক ভালো যে তিনি পড়াশুনায় তার প্রমাণ পাওয়া গেল বোর্ডের পরীক্ষার রেজাল্টেই। কেমন রেজাল্ট করল তানিষ্কা?
মাধ্যমিকে ৭৯ শতাংশ নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, দুটি বিষয়ে লেটারও পেয়েছেন তিনি। তানিষ্কার নম্বর দেখলেই বোঝা যায় পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস সে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘কুসুম’ ওরফে তনিষ্কা আদিত্য একাডেমির ছাত্রী। খুব সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সকালে ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে পড়েন তিনি। তারপর চলে যান সেটে। তবে কাজের ব্যস্ততার মধ্যে ফাঁকা সময় পেলেই বই খুলে বসে যান তিনি। সারাদিনে বিশ্রাম করার জন্য পান মাত্র ৪ ঘন্টা। পরীক্ষার সময় রাতে শ্যুটিং করত আর সকালে স্কুল যেত কুসুম।
অভিনেত্রী আরও জানিয়েছিলেন, মাধ্যমিক পাস করার পর তিনি হিউম্যানিটিজ’ নিয়ে এগোতে চায়। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান নিয়ে পড়তে চায় তানিষ্কা। তবে পরবর্তীকালে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার। তবে পড়াশোনার পাশাপাশি সমানতালে চালিয়ে যেতে চান অভিনয়ও, কারণ অভিনয়কে ভালোবেসেই ধারাবাহিকে এসেছেন তিনি।
কুসুম-এর শ্যুটিং আর পড়াশোনা একসঙ্গে চালাতে খুব একটা অসুবিধা হয় না। ‘কুসুম’ ধারাবাহিক-এর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তানিষ্কা তিওয়ারি। একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে চার বছর পার করে ফেলেছেন তানিষ্কা। বলিউডেও ডেবিউ করে ফেলেছে পর্দার কুসুম।
