সিনেমা ছেড়ে এবার নায়িকা হয়ে বাংলা সিরিয়ালে পা রাখছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, আসছে নতুন গল্প

অভিনেত্রী কোয়েল মল্লিক

এবার ছোটপর্দায় পা রাখছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় অভিনেত্রী, যা একেবারেই হৈ চৈ ফেলে দিয়েছে নেট দুনিয়া। কোন চ্যানেলে দেখা যাবে তাকে?

সোনি আটে আসছে নতুন সিরিয়াল। প্রযোজনায় সুরিন্দর ফিলম্‌স। সূত্রের খবর, জনপ্রিয় কোরীয় গল্পের বাংলা সংস্করণ হতে চলেছে ধারাবাহিকটি। আর সেই গল্পেই নাকি  মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল। তবে এই নিয়ে এখনো প্রযোজনা সংস্থা অভিনেত্রী মুখ খুলতে নরাজ।

ছোটপর্দায়  নন-ফিকশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে এর আগেও কিন্তু এই প্রথমবার সিরিয়ালে অভিনয়য় করবেন তিনি।  এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে দর্শকের উন্মাদনা সৃষ্টি হবে।