কঠিন অসুখের কাছে হার মানলেন অভিনেতা, প্রয়াত জনপ্রিয় অভিনেতা, সাতসকালেই শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

স্যাম নিল

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত জনপ্রিয় অভিনেতা। সাতসকালেই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ়ে তাঁর অভিনয় সাড়া ফেলেছিল গোটা দুনিয়ায়। আজ সেই কিংবদন্তী অভিনেতা আর নেই।

২০২৩ সালে অভিনেতার শরীরে বাসা বাঁধে মারন রোগ ব্লাড ক্যানসার। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির পর অভিনেতা জানিয়ে ছিলেন চিকিৎসায় সাড়া দিয়ে তিনি ক্যানসারমুক্ত হয়েছেন। অবশেষে কঠিন অসুখের কাছে হার মানলেন অভিনেতা। সোমবার, ১৩ জুলাই, সিডনির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। প্রয়াত ‘জুরাসিক পার্ক’-ছবির জনপ্রিয় অভিনেতা স্যাম নিল। এই ছবিতে ‘ডক্টর অ্যালান গ্রান্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যপক পরিচিতি পান অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর।

২০২৩ সালে ‘জুরাসিক পার্ক’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে স্যাম জানিয়েছিলেন, অভিনয়জগতে এত দীর্ঘ পথ চলার কথা তিনি কখনও ভাবেননি। তাঁর কথায়, ‘‘অভিনেতা হিসেবে এমন একটা জীবন পাব, তা কোনও দিন কল্পনাও করিনি। এখনও মনে হয়, এর সবচেয়ে বেশি বিস্মিত মানুষ সম্ভবত আমিই।’

উত্তর আয়ারল্যান্ডে জন্ম হলেও মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ জ়িল্যান্ডে চলে আসেন নিল। সেখানেই বড় হয়ে ওঠা, পড়াশোনা এবং অভিনয়জীবনের শুরু। দেশের সংস্কৃতি ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে ‘নাইটহুড’-এ সম্মানিত করা হয়। এর আগে ১৯৯১ সালে তিনি ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননাও পান।

 স্যাম নিল

Previous articleপাথর নিয়ে উক্তি ও ক্যাপশন । Stone Quotes In Bengali
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।