
বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ অভিনেত্রী চৈতী ঘোষাল। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। একসময় একাধিক সুপারহিট ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করেছেন। তবে বর্তমানে বাংলা ধারাবাহিকে খুব বেশি দেখা যায় না অভিনেত্রীকে। তার কারণ হিসাবে এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “দীর্ঘদিন ধারাবাহিকে কাজের ফলে একটা সময়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও দিন কাটাতে হয়েছে প্রস্তাব আসেনি। ফলে একটা সময়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও দিন কাটাতে হয়েছে তাকে।
অভিনেত্রী বলেন, ‘আমার চাহিদা খুব বেশি নয়। অন্যায়ের সঙ্গে আপস করে কাজ পাওয়ার চেষ্টা কখনও করিনি। তাই কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু নিজের আত্মসম্মানের সঙ্গে কোনও দিন সমঝোতা করিনি।’
তবে এবার একেবারে নতুন করে শুরু করতে চলেছেন তিনি। এককথায় বলা যায়, স্বপ্নপূরণ। এবার নিজের নতুন পরিচয় গড়তে চলেছেন। অভিনেত্রী হিসাবে দর্শক দীর্ঘদিন ধরে তাকে দেখে এসেছেন তবে এবার পরিচালকের আসনে তিনি। তাঁর পরিচালনায় তৈরি প্রথম বাংলা ছবি ‘নেভার মাইন্ড’ মুক্তি পেতে চলেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তার প্রথম ছবির অভিনেতা হল তার ছেলে অমর্ত্য রায়।
