
বাংলা টেলিভিশনের এমন কিছু ধারাবাহিক রয়েছে যা বাঙালিদের মনে গেঁথে থাকবে আজীবন। সালটা ২০১৬। স্টার জলসায় রমরমিয়ে চলছে ধারাবাহিক ‘মেম বউ’। এই ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি বাঙালির ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন বিনীতা চ্যাটার্জী। বাঙালি পরিবারে বিদেশি বৌ। সোনালি পরচুলা পরে ভাঙা বাংলায় ‘ক্যারল ব্রাউন’ চরিত্রে মাতিয়ে দিয়েছিলেন তিনি। তবে একটা সিরিয়াল করেই ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান বিনীতা।
টানা ৯ বছর পর্দায় দেখা মেলেনি বিনীতার। ২০১৬-১৭ সালের পর থেকে আচমকাই অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে দিলেন বিনীতা। নেপথ্যে কারন ছিল প্রেমের সম্পর্কে ভাঙ্গন। তবে জানেন কি এত বছর পর অভিনেত্রীর চেহারায় এসেছে বিরাট বদল। চোখে মুখে বয়সের ছাপ বেশ স্পষ্ট। জানেন এখন কেমন দেখতে হয়েছে অভিনেত্রীকে?
সোনালি চুল, নীল চোখ আজও সেই বিদেশিনী মেমকে দর্শক মনে রেখেছে। কিন্তু ছিমছাম চেহারার সেই অভিনেত্রী আজও ঠিক ততটাই সুন্দর। ৯ বছরের লম্বা বিরতিতে দু’বার বিয়ে হয়ে গিয়েছে তার! দুটো বিয়েই ধর্মস্থানে! সম্প্রতি তৃতীয় বিয়েও সেরেছেন বিনীতা।
সিরিয়াল থেকে বিরতি নেওয়ার পর কলকাতা ছেড়ে কাজের উদ্দেশ্যে মুম্বাই পাড়ি দেন বিনীতা। মুম্বাইয়ে গিয়ে তিনি বেশ কিছু হিন্দি প্রজেক্ট, মিউজিক ভিডিও এবং ওটিটি প্ল্যাটফর্মের বড় বড় ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

