
ফের খারাপ খবর টেলিপাড়ায়। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এর সেটে ঘটে গেল বড় দুর্ঘটনা। শুটিং চলাকালীনই গুরুতর আহত হলেন ধারাবাহিকের নায়িকা তৃনা সাহা। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঠিক কী হয়েছে অভিনেত্রীর?
অভিনেত্রী নিজেই জানান শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। তবে তেমন গুরুতর কিছু নয়। তৃণা বিলেন, “শুটিং করতে করতে একটু পায়ে লেগেছে। নখ উল্টে গিয়েছে। তবে সিরিয়াস কিছু না।” ছোটখাটো ঘটনা হলেও রক্তপাত হয়েছে। পা ফেলে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। পায়ের আঙুলে ব্যান্ডেজ বাঁধা।
চোট পাওয়ার পর তৃণাকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেলেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং ব্যথা নিয়েও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। সেই সময় অভিনেত্রীর পাশে থেকে সাহায্যও করেছেন তার পর্দার মেয়ে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা মুগ্ধ করেছে দর্শকদের।
এদিকে ধারাবাহিকের গল্পেও এসেছে নতুন মোড়। রথযাত্রা স্পেশাল ট্র্যাকে পরশুরাম ও তটিনী একসঙ্গে নানা চ্যালেঞ্জের মোকাবিলা করছে। নিজেদের নির্দোষ প্রমাণ করা থেকে শুরু করে একের পর এক বাধা অতিক্রম করার গল্পে জমে উঠেছে পর্বগুলো।
