সাতসকালেই বড় দুঃসংবাদ! আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

এসআই রাজশেখরন

সকাল হতেই বড় দুঃসংবাদ বিনোদন জগতে। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। অসংখ্য টেলিভিশন সিরিয়ালে দর্শকদের অসাধারণ চরিত্র উপহার দেওয়া সেই মানুষটি আজ আর নেই। চোখের নিমেষে অভিনেতার এভাবে চলে যাওয়া ইন্ডাস্ট্রির কেউই মেনে নিতে পারছেন না। অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

অভিনেতার মৃত্যুর খবর সহকর্মী ও ভক্ত উভয়ের কাছেই একটি বড় ধাক্কা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। নিজের বাড়িতেই শেষ নিশ্বাস তযাগ করেন অভিনেতা। খুব একটা প্রচারের আলোয় না থাকলেও চলচ্চিত্র জগতে ও ধারাবাহিকে তার সাবলিল অভিনয়ের জন্য দর্শকদের কাছে এক পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। প্রয়াত প্রবীণ অভিনেতা এসআই রাজশেখরন।

রাজশেখরনের প্রয়াণ কয়েক দশকব্যাপী এক কর্মজীবনের অবসান ঘটাল, যা মালয়ালম বিনোদন জগতে এক স্থায়ী ছাপ রেখে গেছে। একদিকে যেমন চলচ্চিত্র জগৎ বর্ষীয়ান শিল্পীর মৃত্যুতে শোকাহত, অন্যদিকে পর্দায় তাঁর অভিনীত অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে তাঁর কাজ বেঁচে থাকবে।

মালয়ালম সিনেমায় তাঁর উত্তরাধিকার খোদাই হয়ে থাকবে, যেখানে তিনি একজন নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি নীরবে তাঁর প্রতিটি প্রকল্পকে সমৃদ্ধ করেছেন।

এসআই রাজশেখরন