অকালেই সব শেষ! মর্মান্তিক মৃত্যু সিরিয়ালের জনপ্রিয় অভিনেতার, অভিনয় জগতে আরও এক বড় ধাক্কা

কন্নড় অভিনেতা হরিশ

চলচ্চিত্র জগতে আরও একটি বড় ধাক্কা! ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রান হারালেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা। জানা গেছে,জাতীয় সড়ক ২৭৫-এর আনেকাডের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। গত ১১ই এপ্রিল কর্ণাটকের কোডাগু জেলার কুশনগরে ছিলেন তিনি।

গভীর রাতে কাজ শেষে তিনি কুশনগর থেকে গাড়িতে করে হোসকোটে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সে সময় গাড়িটি দ্রুত গতিতে রাস্তার পাশে পার্ক করা একটি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। ট্যাঙ্কারের ধাক্কায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান জনপ্রিয় কন্নড় অভিনেতা হরিশ। ৪০ বছর বয়সে হরিশের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ।

খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য খুব বিখ্যাত ছিলেন হরিশ। তাঁর খলনায়কের চরিত্রগুলো দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তিনি অনেক কন্নড় চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালে নিজের ছাপ রেখে গেছেন। অভিনেতার আকস্মিক মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন জগৎ শোকাহত। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্রই তাঁর ভক্ত ও সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

কন্নড় অভিনেতা হরিশ