ফের অঘটন! নম্বর কমল জোয়ার ভাঁটা’র! টিআরপিতে নতুন চমক লক্ষ্মী ঝাঁপি’র

টিআরপি

চলতি সপ্তাহে এবারেও পরিণীতা’র কাছে গো-হারা হারল পরশুরাম। বাজিমাত করল রায়ান-পারুল জুটি। বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল পরিণীতা। গত সপ্তাহে  টিআরপি টপার হলেও এবারে টপারের স্থান হাতছাড়া হল পল্লবী শর্মার ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি’র। নম্বর কমল জোয়ার ভাঁটা’র।

অন্যদিকে ফের স্লট ফিরে পেয়ে পঞ্চম স্থানে উঠে এলো লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক। দশম স্থানে স্লট পেল আর্য -অপর্ণার গল্প। এদিকে চতুর্থ থেকে সোজা সপ্তমে নেমে এলো ও মোর দরদিয়া। এক ধাক্কায় অনেকটা নম্বর কমল রাঙ্গামতীর।

চলতি সপ্তাহে ৫.৭ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। ৫.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তারে ধরি ধরি মনে করি। তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম, তার প্রাপ্ত নম্বর ৫.২। চতুর্থ স্থানে রয়েছে  জোয়ার ভাঁটা, প্রাপ্ত নম্বর ৫.১ এবং পঞ্চম স্থানে লক্ষ্মী ঝাঁপি, প্রাপ্ত নম্বর ৪.৭।

প্রথম –  পরিণীতা (5.7)

দ্বিতীয় –  তারে ধরি ধরি মনে করি (5.4)

তৃতীয় –  পরশুরাম (5.2)

চতুর্থ –  জোয়ার ভাঁটা (5.1)

পঞ্চম –  লক্ষ্মী ঝাঁপি (4.7)

ষষ্ঠ –  কুসুম (4.6)

সপ্তম –  ও মোর দরদিয়া । রাঙ্গামতি তীরন্দাজ । প্রফেসর বিদ্যা ব্যানার্জি । গঙ্গা (4.5)

অষ্টম – কনে দেখা আলো (4.2)

নবম –  মিলন হবে কতদিনে । চিরসখা (3.6)

দশম –  চিরদিনই তুমি যে আমার (3.5)