কপাল পুড়ল ‘দিদি নম্বর ১’-এর! আচমকাই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের

দিদি নম্বর ১

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। ‘দিদি নম্বর ১’ মানেই সেখানে তারকা থেকে সাধারণ মানুষের আড্ডা দিদি রচনার সঙ্গে। তারকাদের হাঁড়ির খবর জানান পারফেক্ট জায়গা হল এই রিয়্যালিটি শো।

তবে এবার বড়সড় ধামাকা হতে চলেছে এই রিয়্যালিটি শো-তে। এতদিন এই শো-এর সঞ্চালকের আসনে দর্শক দেখতেন রচনা ব্যানার্জিকে। তবে এইবার বদলে যেতে চলেছে সেই ছবিটা।

রচনার জায়গায় দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। একা শুধু শ্বেতাই নন, তার সঙ্গে জুটি বেঁধে সঞ্চলনার দায়িত্বে থাকবেন অভিনেত্রীর স্বামী রুবেল দাস। দিদি নম্বর ওয়ান-এ প্রথমবার জুটিতে সঞ্চালনা করবেন রুবেল-শ্বেতা। এর আগে এই শোতে শ্বেতা সঞ্চালনা করেছিলেন।

পর্দায় হোক বা বাস্তবে তাঁদের এই জুটি দর্শকদের দারুণ পছন্দের। শ্বেতা-রুবেলকে সর্বশেষ জুটিতে দর্শকরা দেখেছিলেন ‘যমুনা ঢাকি’ মেগায়। এবার প্রথমবারের মতো শ্বেতা-রুবেলকে একসঙ্গে সঞ্চালনা করতে দেখা যাবে দিদি নম্বর ওয়ানে। সেখানে আবার রুবেল এসেছিলেন প্রতিযোগী হিসেবে। তবে এবার শ্বেতার সঙ্গে রুবেলকেও দেখা যাবে সঞ্চালনা করতে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই শো-এর বিশেষ পর্বের ঝলক। লড়াইয়ের ময়দানে দেখা যাবে রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ীকে। তাছাড়াও থাকবেন সা রে গা মা পা খ্যাত দেবজিৎ সাহা ও তাঁর স্ত্রী বন্দনা সাহাকে। দেখা মিলেছে স্বাগতা বসু ও তাঁর স্বামী জয় বসুর। তাছাড়াও দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়কে। এই পর্বের ঝলক সামনে আসতেই বেজায় উত্তেজিত দর্শক মহল।

দিদি নম্বর ১