‘আমাকে যখন বাজে কথা বলেছে… প্রতিবাদ করলে ওরা আমাকে… উল্টো দিকের মানুষটা আর…’, দিদি নম্বর ওয়ানের মঞ্চে আচমকাই বিস্ফোরক মন্তব্য স্বস্তিকা মুখার্জির

স্বস্তিকা মুখোপাধ্যায়।

দিদি নম্বর ওয়ানের নতুন সিজন শুরু হওয়া থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় কে। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত, যেকোনো কারণেই হোক না কেন বারবার অভিনেত্রীকে খুব সহজে ছোট করেন আমজনতা।

কিন্তু অভিনেত্রী কখনওই সেই কমেন্টের জন্য ভেঙে পড়েননি বরং এমন কিছু জবাব দিয়েছেন যা ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি। কিন্তু কিভাবে তিনি এই নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনে প্রবেশ করতে দেন না? কীভাবে নিজেকে সামলান?

সম্প্রতি দিদি নাম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন টেলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী যাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েই স্বস্তিকা বলেন, ‘আমি শুধু তোমাদের একটাই টিপস দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে তখন ওরা চায় যে আমরা রিয়াক্ট করি। ওরা চায় আমরা বলি, কেন আমাকে এ কথা বললেন? আপনি কি জানেন আমি কত কাজ করেছি? কিন্তু আমার মনে হয় এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।’

স্বস্তিকার কথায়, নেতিবাচক মন্তব্যের সঙ্গে লড়াই করার সবথেকে বড় রেমিডি হল, যে যা মন্তব্য করছে তার সঙ্গে সহমত প্রকাশ করা। যদি সহমত প্রকাশ করা হয় তাহলে উল্টো দিকের মানুষটা আর কিছু বলতে পারে না। সেখানেই কথা শেষ হয়ে যায়। যে যা বলে আপনি বলবেন আপনি ওটাই। ব্যাস তাহলেই সমস্যা শেষ।

Previous article40 টি সেরা আশীর্বাদ নিয়ে উক্তি । Blessing Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।