ফের অন্তঃসত্ত্বা শ্রীময়ী! ৫৪ বছর বয়সে তৃতীয় বার বাবা হচ্ছেন কাঞ্চন?

কাঞ্চন-শ্রীময়ী

বিয়ের সাড়ে আট মাসের মাথায় ২০২৪ সালের ২ নভেম্বর জন্ম হয় কাঞ্চন-শ্রীময়ীর প্রথম কন্যা সন্তান কৃষভির। প্রথম প্রেগন্যান্সির খবর ঘুণাক্ষরে কাওকে বুঝতে দেননি দম্পতি। এমনকী, বেবিবাম্প নিয়ে মলদ্বীপে হানিমুন, কালীপুজো-দুর্গাপুজো কাটানোর পরেও বজায় রেখেছিলেন গোপনীয়তা। তবে এবার খবর, দ্বিতীয় সন্তান আসতে চলেছে শ্রীময়ীর। তৃতীয়বার বাবা হওয়ার পথে কাঞ্চন মল্লিক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ীর যেসমস্ত ছবি গুলো উঠে এসেছে সেখানে তাকে দেখা যায় ঢিলেঢালা চুড়িদারে। ওড়না সামনে দিয়ে নিয়েছিলেন শ্রীময়ী। চোখমুখও ফোলাফোলা। আর তা দেখেই অনুরাগীদের ধারণা যে, অন্তঃসত্ত্বা শ্রীময়ী। বেবিবাম্প ঢাকতেই ওভাবে ওড়না নিয়েছেন কৃষভির মাম্মা।

যদিও এই খবরে সিলমোহর দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। এদিকে টলিপাড়ার কানাঘুষো, কাঞ্চন- শ্রীময়ীর ঘনিষ্ঠদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুখবর। প্রসঙ্গত, দুজনের বয়সের ফারাক প্রায় ২৭ বছরের। কাঞ্চনের বয়স এখন ৫৪, এদিকে ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। বয়সের ফারাক যতই থাকুক তাদের মাঝে ভালোবাসা সম্পর্কটা যে অটুট তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে  দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন শ্রীময়ী চট্টরাজ। আজকাল ডট ইন কে দেওয়া সাক্ষাতকারে শ্রীময়ী বলেন, “কৃষভির জন্মের সময় আমার সিজার হয়েছিল। দু’বছর না হলে তো ডাক্তারই পারমিশন দেবেন না দ্বিতীয়বার মা হওয়ার। এসব খবর যারা ছড়াচ্ছে তারা নেহাত বোকা। আর তাছাড়া, আমি যদি দ্বিতীয়বার মা হই, তাতে তো অন্য কারওর অসুবিধা হওয়ার কথা নয়।” শ্রীময়ী আরও বলেন, “যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজ সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। সেখানে আমার এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কী অদ্ভুত! এখন তো কাজে আছি, নিয়মিত কাজ করছি, এখন কোনও পরিকল্পনা নেই-ই।”