ভয়ঙ্কর রক্তারক্তি কান্ড! গুরুতর আহত সৌমিতৃষা কুন্ডু, আচমকা কি ঘটল অভিনেত্রীর সাথে?

সৌমিতৃষা কুন্ডু

‘মিঠাই’ ধারবাহিকের পর আর ছোটপর্দায় ফেরেন নি সৌমিতৃষা কুন্ডু। বর্তমানে একের পর এক ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ে দর্শকমহলে ব্যপক জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী। খুব তাড়াতাড়ি নতুন কাজের খবর দেওয়ার পরেই মারাত্মক দুর্ঘটনার কবলে সৌমিতৃষা। আচমকা কি ঘটল অভিনেত্রীর সাথে?

জানা যাচ্ছে, শুটিং চলাকালীন বড়সড় চোট পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই জানালেন সবটা। যেখানে দেখা যাচ্ছে, তাঁর হাটুতে জড়িয়ে রাখা ব্যান্ডেজ। সাথে লেখেন, গলত কাদাম মুঝে উঠা লেতে হ্যায় অর মে গির জাতি হু বারবার। অভিনেত্রীর কথায়, পড়ে গিয়েই এই চোট পেয়েছেন তিনি।

ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে আপাতত জানা গিয়েছে অভিনেত্রীর এই চোট খুব একটা গুরুতর চোট নয়। তাই বড় কোনও সমস্যার আশঙ্কাও নেই। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে শুটিং ফ্লোরে এই আঘাত লেগেছে নাকি অন্য কোথাও লেগেছে সেটা এখনও জানা যায়নি।

কিছুদিন আগেই হইচইয়ে মুক্তি পেয়েছিল সৌমিতৃষা অভিনীত সিরিজ ‘আতঙ্ক’। সৌমিতৃষা অভিনীত আগামী সিরিজের নাম ‘মাঙ্গলিক’। হইচই-এর পর্দায় কিছুদিনের মধ্যেই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা হবে। তবে ছবি দেখে বোঝাই যাচ্ছে, এই সিরিজে কোনও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।