
তিনি এখন ‘টক অফ দা টাউন’, একের পর এক ভালো সিনেমা সিরিয়ালে, দর্শকের কাছে ভিন্ন ধরণের চরিত্রে নিজেকে তুলে ধরছেন। তিনি হলেন সকলের প্রিয় অভিনেতা জীতু কমল। সিরিয়ালের শেষ কিন্তু ছোটপর্দার আর্য সিংহ রায়কে এখনো মানুষ ভুলে উঠতে পারেননি। তার স্মৃতি আজও তাজা। অভিনেতার অনুরাগীরা অপেক্ষায় বসে রয়েছেন তাকে আবারও ছোটপর্দায় দেখার আশায়। ভবিষ্যতে ছোটপর্দায় না ফেরার সিধান্ত জীতু আর পাল্টাবেন কিনা সেটা আগামীদিনে জানা যাবে। তবে এই মুহূর্তে নিজের সিনেমা নিয়ে ভীষণই ব্যস্ত তিনি।
সূত্রের খবর, বেশ কিছু কাজের অফার রয়েছে তার কাছে যদিও তা ক্রমশ প্রকাশ্য। তবে কিছুদিন আগেই কোনও কাজ নিয়ে মিটিংও সেরেছন তিনি। যদিও এসব ব্যাপারে কখনোই প্রকাশ্যে জানাতে নরাজ তিনি। কাজ নিয়ে আগাগোড়াই ভীষণ সচতেন তিনি।
তবে সিরিয়াল শেষ হতেই এবার বড় সুখবর দিলেন অভিনেতা। হয়তো অনেকেই জানেন না অভিনেতা নিজে এবং ইন্ডাস্ট্রির বাইরে বেশ কিছু বন্ধুবান্ধবের সাথে সামাজিক সেবামূলক কাজ করে থাকেন। বহুদিন ধরে একটি এনজিও খোলার পরিকল্পনা ছিল তার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল অভিনেতা। NGO রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আর সেই সুখবর ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।
JEETU KAMAL and the universe social TRUST নামে একটি ট্রাস্ট ওপেন করা হয়েছে, যেখান থেকে আগামীদিনের অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন গোটা টিম। সেই সুখবর শেয়ার করে অভিনেতা লেখেন, “অসংখ্য ধন্যবাদ অসংখ্য মানুষদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী মানুষদের যারা প্রত্যেকদিন আশীর্বাদ দিয়েছেন এবং তার ফলস্বরূপ আমরা NGO রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি এবং আমাদের কাছে ডিড কপি অর্থাৎ দলিল পৌঁছে গেছে। খুব শীঘ্রই আরো সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। জয় মহাকাল।”
