
টলিউডে ফের মৃত্যুসংবাদ! একের পর এক অভিনেতা অভিনেত্রী হারাচ্ছেন তাদের প্রিয়জনকে। সামনে আসল আরও এক খারাপ খবর। কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেওই জানআলেন এই দুঃসংবাদ।
শুক্রবার মাতৃসম পিসিকে হারালেন সায়ন্তনী। তাঁর পিসির বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালিসিস চলছিল তাঁর। ক্রমশ ঝিমিয়ে পড়ছিলেন তাঁর পিসি। সারা শরীরে সংক্রমণ ঘটার ফলে তার পিসির শরীরের সমস্ত অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল।
কাঁদতে কাঁদতে সায়ন্তনী বলেন, “আমার হাতটা ধরে শুয়েছিল পিসি। ওই অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাতটা এখনও কী গরম! কিছুতেই মেনে নিতে পারছি না, পিসি নেই।”
অভিনেত্রীর কথায়, “আমার মা-বাবা দু’জনেই চাকরি করতেন। তাই জন্ম থেকে পিসিকেই নিজের মা বলে জানতাম। ওঁকে তাই ‘মামমাম’ বলে ডাকতাম। পিসির কাছে মানুষ হয়েছি। আমার সব আবদারের জায়গা আমার মামমাম।” অভিনেত্রীর মা-ও খুবই অসুস্থ। সব মিলিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন সায়ন্তনী। শুক্রবারেই পিসির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
