টেলিপাড়ায় এবার বিয়ের সানাই। চুপিসাড়ে বিয়ে সারলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রেমিক দেবাশিসের সাথে আইনি বিয়ে ও বাগদান সেরেছিলেন অভিনেত্রী। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভরা বর্ষায় ঘটা করে সামাজিক বিয়ের অনুষ্ঠানও সেরে ফেললেন স্টার জলসার নায়িকা।
দেবাশিস ঘোষ-এর সাথে গাঁটছড়া বাঁধলেন ‘ভাগ্যলক্ষ্মী’র রোহিনী ওরফে স্বাগতা সেন। স্বাগতার জীবনসঙ্গী দেবাশিস গ্ল্যামার দুনিয়ার মানুষ না হলেও ব্যবসার জগতে তাঁর বেশ নামডাক। তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। বিরিয়ানির প্রতি ভালোবাসা থেকে তাঁর নিজস্ব রেস্তোরাঁও রয়েছে।
বিয়ের দিনে এক্কেবারে খাঁটি ট্র্যাডিশনাল বাঙালি সাজে ধরা দিয়েছেন স্বাগতা ও দেবাশিস। স্বাগতা পরেছিলেন টকটকে লাল রঙের বেনারসি শাড়ি, ভারী সোনার চোকার, মাথায় শোলার রাজকীয় মুকুট। অন্যদিকে দেবাশিসের পরনে ছিল অফ-হোয়াইট এবং হালকা সোনালি কাজের সূক্ষ্ম কারুকার্য করা কাজ করা পঞ্জাবি এবং সাথে লাল ধুতি।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। নবদম্পতির হাসিমুখ ও মিষ্টি রসায়ন সবার নজর কেড়েছে। নতুন জীবনের সূচনায় নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্ত ও টলিপাড়ার সহকর্মীরা।

View this post on Instagram
