
আচমকাই অসুস্থ মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে রোডশো চলছিল। রোডশোয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বহরমপুর গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনে থেকে বিজেপির রোডশো শুরু হয়েছিল। মিছিল নতুন বাজার এলাকায় পৌঁছোনোর পরেই অস্বস্তি বোধ করতে থাকেন মিঠুন।
পরিস্থিতি বেসামাল দেখে মিছিলের মাঝপথেই তাঁকে তড়িঘড়ি বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে জানা যায় প্রবল গরমে ক্লান্তি এবং শারীরিক অস্বস্তির কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন। রোদের তাপ এবং ধুলোর কারণেই আচমকা প্রেশার কমা অথবা ডিহাইড্রেশনের সমস্যা হয়ে থাকতে পারে মহাগুরুর। আপাতত তিনি স্থিতিশীল বলেই খবর।
আর প্রচারে থাকতে পারেননি তিনি। ‘মহাগুরু’কে ছাড়াই এরপরে প্রচার শেষ করলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র।
