
বাংলা টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ অর্ণব ব্যানার্জি। একটা সময় বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করলেও ইদানীং তাকে টেলিভিশনের পর্দায় খুব একটা নিয়মিত দেখা যায় না। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ চমকে দিয়েছেন দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি অভিনেতার নাম জড়িয়ে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন, যা নিয়ে নেটপাড়ায় শোরগোল। ওই ব্যক্তি অভিনেতাকে সসাসরি প্রতারক বলে দাবি জানিয়েছেন।
ওই ব্যক্তির দাবি, সাধারণ মানুষ এনাকে টিভির পর্দায় একজন ভালো অভিনেতা হিসেবেই চেনেন, কিন্তু পর্দার পেছনের বাস্তব রূপটি একেবারেই আলাদা। গত বিধানসভা নির্বাচনের সময় ফটোগ্রাফি এবং নির্বাচনী ক্যাম্পেইন কভারেজের কাজের জন্য ওই ব্যক্তির যোগাযোগ হয়েছিল। অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক কথাবার্তার মাধ্যমেই তারা কাজ শুরু করেছিলেন।
কাজের কোন ত্রুটি না রেখেই ওই ব্যাক্তি টানা এক মাস দিন-রাত এক করে অভিনেতার নির্বাচনী প্রচারের সমস্ত কাজ কভার করেন। এমনকি নিজের পকেট থেকে টাকা খরচ করে সিনেমাটোগ্রাফারের পেমেন্ট এবং এডিটিংয়ের সমস্ত খরচও ওই ব্যক্তি দেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় আসল সমস্যা।
ওই ব্যক্তির অভিযোগ, বারবার নিজের প্রাপ্য পারিশ্রমিকের কথা বলা সত্ত্বেও অর্ণব প্রতিবারই বিষয়টি এড়িয়ে যান এবং দেখছি, এই মুহূর্তে সঠিক ডেট বলা সম্ভব না কিংবা কিছুদিন অপেক্ষা করুন বলে সময় কাটাতে থাকেন। অথচ কাজ শুরুর আগে কথা হয়েছিল যে, মাসের শুরুতে কিছু টাকা এবং নির্বাচন শেষ হওয়ার ১০ দিন আগে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
গত কয়েকদিন ধরে বকেয়া টাকা নেওয়ার জন্য অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে অর্ণব সম্পূর্ণভাবে দায় অস্বীকার করেন এবং বলেন যে তিনি নাকি কোনো কাজের কথাই বলেননি এবং ওই ব্যক্তির সঙ্গে তার কোনো যোগাযোগই হয়নি।
এরপরেই সোশ্যাল মিডিয়া চরম ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি জানান, একজন শিল্পী হয়ে অর্ণব কীভাবে আরেকজন শিল্পীর পেটে লাথি মারলেন, তা তার বোধগম্য নয়। এক মাসের হাড়ভাঙা খাটুনি এবং নিজের পকেট থেকে হওয়া খরচ সবটাই শেষ পর্যন্ত প্রতারণায় রূপ নিল।
বিঃ দ্রঃ এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি। সমাজ মাধ্যমের উপর নির্ভর করে খবরটি পরিবেশন করা হল। এর দায়ভার কোনভাবেই আমাদের পেজের উপর বর্তায় না।
সূত্রঃ বিনোদন XP
