
অবশেষের জল্পনা সত্যি। শ্রীময়ী চট্টরাজ অন্তঃসত্ত্বা নিয়ে গুঞ্জন মোটেই ভুয়ো নয়। প্রথমবারের মতোই দ্বিতীয়বারেও গর্ভবতী হওয়ার খবর আড়ালেই রাখলেন তারকা দম্পতি। ফের বাবা-মা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। মেয়ের দেড় বছরের মাথায় ঘরে এলো দ্বিতীয় সন্তান।
কিছুদিন আগেই শ্রীময়ীর প্রেগন্যান্সির জল্পনা শোনা যায়, যদিও অভিনেত্রী ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছিলেন সেই খবর। তবে অবশেষে সত্যি সামনে আনলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সকলকে বিরাট খুশির খবর জানালেন।
মেয়ে ‘কৃষভি’র পর এবার শ্রীময়ীর কোল আলো করে এলো পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শ্রীময়ী আর কাঞ্চন লেখেন, ‘আজ আমাদের হৃদয় এবং আমাদের বাড়ি আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই ‘কৃষিভ’ আজ আমাদের মাঝে এসেছে, আর আমাদের ছোট্ট পরিবার ৩ থেকে ৪ জনে পরিণত হলো। আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একসাথে সুন্দর একটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষা আর সইছে না। পরিবারে তোমাকে স্বাগতম, কৃষিভ!’
কাঞ্চন-শ্রীময়ী মেয়ের নামের সাথে মিলিয়েই ছেলের নাম রাখলেন ‘ কৃষিভ’। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
