দীর্ঘ চিকিৎসার পরেও শেষ রক্ষা হল না! প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, বিনোদন দুনিয়ায় বড় দুঃসংবাদ

র‍্যান্ডলফ ম্যানটুথ

একের পর মৃত্যু সংবাদে বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া। চলে গেলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে যিনি দর্শকমহলে সাড়া ফেলেছিলেন আজ সেই মানুষটি আর নেই। টেলিভিশন দুনিয়ার অন্যতম আইকন ছিলেন তিনি। ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল তার। তারপর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলেও দীর্ঘ অসুস্থতার পর আর শেষ রক্ষা হল না। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর।

অভিনেতা হওয়ার পাশাপাশি অভিনেতা একজন লেখক ও প্রেরণাদায়ী বক্তা হিসেবেও কাজ করেছেন। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা র‍্যান্ডলফ ম্যানটুথ। ক্যালিফোর্নিয়ার ভেনচুরার একটি হসপিস সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭২ সালে ‘ইমার্জেন্সি!’ ধারাবাহিকে প্যারামেডিক জন গেজ চরিত্রে কেভিন টাইয়ের বিপরীতে অভিনয় করার পর ম্যানটুথ ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। এনবিসির এই নাটকটি ছয় সিজন ধরে চলেছিল এবং এতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্যারামেডিকদের জীবন তুলে ধরা হয়েছিল।

র‍্যান্ডলফ ম্যানটুথ