ভয়ঙ্কর বিপদের মুখে জয়জিৎ ব্যানার্জি! ‘ছেলেকে নিয়ে চিন্তায় আছি… আমার কথা শুনতেই চাইছে না… তাই বাধ্য হলাম জানাতে…’, আচমকাই অনুরোধ জানালেন অভিনেতা

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ জয়জিৎ ব্যানার্জি। অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন অভিনেতা। চলতি বছরেই স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরও উঠে আসে। সম্প্রতি নিজের খুব ব্যক্তিগত একটি সমস্যার কথা সকলের সামনে তুলে ধরলেন জয়জিৎ। যা দেখে রীতিমত অবাক নেটিজেন। ডিভোর্সের পর একমাত্র ছেলেকে নিয়ে বড্ড চিন্তায় রয়েছেন অভিনেতা। বাবার কোন কথাই শুনছে না ছেলে। তাই সমাজ মাধ্যমে আচমকাই সকলের কাছে অভিনেতার কাতর আর্জি। ঠিক কি বিষয়ে চিন্তিত অভিনেতা?

তরুণ প্রজন্মের প্রায় প্রত্যেক বাবা মায়েদের যে সমস্যা থেকে থাকে, তেমনি একটি সমস্যায় পড়েছেন অভিনেতা। তাই কিছুটা বাধ্য হয়ে সমাজমাধ্যমে দারস্ত হয়েছেন জয়জিৎ। জয়জিতের বিনীত অনুরোধ, কেউ যদি তার ছেলের পায়জমা পাঞ্জাবির প্রতি ভালোবাসা ছাড়াতে পারে তাহলে পুজোতে তার জন্য অভিনেতার তরফ থেকে স্পেশাল গিফ্ট হিসেবে থাকবে পায়জামা পাঞ্জাবি।

আসলে জয়জিতের ছেলে সাদা আর কালো ছাড়া অন্য কোন রঙ পছন্দ করে না। কিন্তু বয়সের অনুপাতে তারা এখন রঙিন পোশাক পরাই বাঞ্ছনীয়। খুব স্বাভাবিক ভাবেই তাই বাবা হিসাবে জয়জিৎ একেবারেই চান না যে ছেলে শুধুমাত্র কালো বা সাদা পোশাক পরে ঘুরে বেড়াক। কিন্তু বাবার কথা একেবারেই শুনতে নারাজ ছেলে।

কেউ যদি সাদা বা কালো ছাড়া অন্য কোনও পোশাক করাতে তাকে রাজি করাতে পারেন অথবা পাজামা পাঞ্জাবি ছাড়া অন্য কোনও পোশাক পরাতে তাকে রাজি করাতে পারেন তাহলে সেই ব্যক্তিকে পুজোয় স্পেশাল পাজামা পাঞ্জাবি গিফট করবেন জয়জিৎ। অভিনেতার এই পোস্ট দেখে হেসে খুন নেট পাড়ার বাসিন্দারা।

কেউ কেউ অভিনেতার কথা সহমত প্রকাশ করে জানিয়েছেন, সকলের ঘরে এখন একই অবস্থা। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের যে একেবারেই বোঝানো যায় না, সেই কষ্টও কমেন্ট বক্সে ভাগ করে নিয়েছেন অনেক অভিভাবক।

কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়ে ছিলেন যে তাঁর ছেলে একেবারেই চুল কাটতে রাজি হচ্ছে না। কেউ যদি তাকে রাজি করাতে পারেন তাহলে নগদ অর্থ পুরস্কার দেবেন জয়জিৎ।