
একটা সময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেও বর্তমানে আর পর্দায় দেখা যায় না অভিনেতা জয়ন্ত দত্তকে। সম্প্রতি অভিনেতার সাক্ষাতকারে উঠে এলো কাছের মানুষকে হারানোর যন্ত্রনা। মায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেতা।
জয়ন্ত জানান, ‘সেই সময় মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে উঠেছিল যে মাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ঠিক তখনই আগে থেকে ঠিক শোয়ের ডেট ছিল। একদিকে শিল্পী হিসেবে দায়িত্ব অন্য দিকে মায়ের পাশে থাকা, ভয়ংকর টানাপোড়েনের মধ্যে কেটেছে সেই সময়।’ তবুও পেশাগত দায়িত্বের কথা মাথায় রেখে শো করতে যেতে হয়েছিল অভিনেতা কে।
জয়ন্ত জানান, ‘প্রথম শো টা করলাম, দ্বিতীয় শো করতে যাবার সময় খবর এলো, মা আর নেই।’ মাকে হাসপাতালে রেখে মঞ্চে অভিনয় করা তারপর হঠাৎই মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার সেই কঠিন মুহুর্ত আজও ভুলতে পারেননি অভিনেতা। ছেলে হিসেবে মায়ের পাশে থাকতে না পারার আক্ষেপ আজও কাঁদায় অভিনেতাকে।
জয়ন্তর মতে জীবনে অনেক সাফল্য, জনপ্রিয়তা, দর্শকের ভালোবাসা পেলেও কিছু শূন্যতা কখনও পূরণ হয় না। তাই মায়ের চলে যাওয়ার যন্ত্রনা আজও বয়ে বেড়ান অভিনেতা।
