সকাল হতেই ফের দুঃসংবাদ বিনোদন জগতে। চলে গেলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তিনি বয়সজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে শেষরক্ষা হল না। ৪ অক্টোবর সকাল প্রায় সাড়ে ৯ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একটা সময় ৫০টিরও বেশি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করে যিনি দর্শকমনে ছাপ ফেলেছিলেন আজ সেই মানুষটির প্রয়ানে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।
মৃত্যুর প্রায় আড়াই মাস আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং বেঙ্গালুরুর আম্মানা মাদিলু ট্রাস্টে চিকিৎসাধীন ছিলেন। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ৬৫ বছর বয়সেই পথচলা থামল অভিনেত্রীর। প্রয়াত প্রবীণ কন্নড় অভিনেত্রী ললিতাম্মা।
ললিতাম্মা হয়তো আর মঞ্চে বা ক্যামেরার সামনে নেই, কিন্তু থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় তাঁর অভিনয়—বিশেষ করে ‘রঙ্গোলি’, ‘মাঙ্গল্য’, ‘মহাময়ী’-তে তাঁর কাজ এবং ‘সুনতারা গালি’-তে তাঁর স্মরণীয় চরিত্র আজীবন থেকে যাবে দর্শকের হৃদয়ে।
কেরিয়ারের শুরুতে ৩৫ বছরেরও বেশি সময় মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন তিনি। এমনকি ১৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছিলেন। কন্নড় চলচ্চিত্রে তিনি মূলত খলনায়িকা এবং পার্শ্বচরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান।

