জিবাংলা- স্টারজলসার হাড্ডাহাড্ডি লড়াই! সবাইকে টেক্কা দিল ‘জোয়ার ভাঁটা’, ফের হেরে গেল পরিণীতা

টিআরপি

ফের প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। গত সপ্তাহে টিআরপি তালিকায় জি-বাংলার ভরাডুবি হলেও চলতি সপ্তাহে বাজিমাত করে দেখিয়ে দিল জোয়ার ভাঁটা। স্টার জলসা কে টেক্কা দিয়ে ফের রাজত্ব জি-বাংলার। তবে পরশুরাম এবং বিদ্যার কাছে গো হারা হারল পরিণীতা ধারাবাহিক। একসময়ে বেঙ্গল টপার এখন তৃতীয় স্থানে রয়েছে।

চলতি সপ্তাহে বাংলার শীর্ষস্থান দখল করল জোয়ার ভাঁটা। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক।  ৪.৯ নম্বর পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে ‘পরশুরাম’ ও ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’র প্রথম ১৫ মিনিট। দুই ধারাবাহিক ঘিরেই বরাবর চর্চা চলে দর্শক মহলে।

তবে চলতি সপ্তাহে জি বাংলার মাত্র চারটি ধারাবাহিল স্লট লিড করেছে। জোয়ার ভাঁটা, কুসুম, তারে ধরি ধরি মনে করি এবং কনে দেখা আলো। অন্যদিকে শুরুতেই টিআরপি তালিকায় ভালো ফল করল মানালি দের ধারাবাহিক সংসারের সংকীর্তন। পাশাপাশি টেক্কা দিচ্ছে রণজয় ও অভিকা মালাকারের জুটি প্রতিজ্ঞা’ও।

চতুর্থ স্থানে একসঙ্গে পাঁচটি ধারাবাহিক। ৪.৪ নম্বর পেয়ে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘কনে দেখা আলো’, ‘গঙ্গা’, ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’। পঞ্চমে আছে ‘কুসুম’, ‘ঘূর্ণি’ ও ‘ও মোর দরদিয়া’। এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.১।

চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের Top ১০ টিআরপির তালিকা –

প্রথম – জোয়ার ভাঁটা (৫.১)

দ্বিতীয় –  পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) (৪.৯)

তৃতীয় –  গঙ্গা । পরিণীতা (45 min) (৪.৬)

চতুর্থ –  তারে ধরি ধরি মনে করি+ কনে দেখা আলো (1 hr) + প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন (1 hr) (৪.৪)

পঞ্চম – কুসুম + ও মোর দরদিয়া+ ঘূর্ণি (৪.১)

Previous article40 টি সেরা নিরাপত্তা নিয়ে উক্তি । Safety Quotes
Next article60+ অলংকার নিয়ে উক্তি । Ornament Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।