বিয়ের ২ বছরের মাথায় খুশির খবর সোহিনী- শোভনের পরিবারে! বিবাহবার্ষিকীতেই সুখবর জানালেন দম্পতি

সোহিনী সরকার

টলিউডের অন্যতম চর্চিত ও মিষ্টি দম্পতি অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। গত কয়েক মাস ধরেই টেলিপাড়ায় সোহিনীর মা হওয়ার চর্চা শোনা গিয়েছে। তবে অভিনেত্রী এতদিন সিলমোহর না দিলেও অবশেষে নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকীর বিশেষ দিনে জীবনের সবচেয়ে বড় সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মিষ্টি জুটি। অভিনেত্রীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন শোভন ও সোহিনী। বিয়ে নিয়ে গোপনীয়তাও যথেষ্ট বজায় রেখেছিলেন তাঁরা। ঘরোয়া আবহে বিয়ে সেরেছিলেন দম্পতি। বিয়ের ২ বছরের মাথায় সন্তান আসার খবরে উচ্ছ্বসিত গায়িকার পরিবার।

সাদা রঙের কুর্তি, খোলা চুলে গোঁজা লাল রঙের ফুল। এই বেশে দেখা যায় সোহিনীকে। স্ফীতোদরও প্রকাশ্যে এই ছবিতে। অন্য দিকে, শোভনের পরনে আকাশি রঙের পাঞ্জাবি। তিনটি আদুরে ছবি ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, “তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।” জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে প্রস্তুত অভিনেত্রী।

Previous article100 টি সুন্দর মুহূর্ত নিয়ে উক্তি । ক্যাপশন । স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।