
সম্প্রতি বিগবস বাংলা চলতি সিজন শুরু হতেই বাড়ির সদস্যদের নানান আচরণ, সম্পর্কের টানাপোড়েন এবং এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগীদের কথাবার্তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। আর তাতেই নিজের মত প্রকাশ্যে জানালেন প্রথম সিজনের বিজয়ী অনীক ধর। বিশেষ করে সৌরভের সঞ্চালনা নিয়ে যাঁরা সমাজ মাধ্যমে সমালোচনা বা বিদ্রুপ করছেন, তাঁদের উদ্দেশেই ক্ষোভ উগ্রে দিলেন গায়ক।
একটি ভিডিয়ো প্রকাশ করে অনীক জানান, তিনি বিগ বস বাংলার প্রথম সিজনের বিজয়ী এবং সেই সময় সঞ্চালকের দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি এবং বলেন,পাশাপাশি মাত্র ১৪ বছর বয়স থেকে মিঠুনের সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন অনীক।
চলতি দুর্নিবারকে আলাদা করে নিজের পছন্দের প্রতিযোগী হিসেবে উল্লেখ করেছেন অনীক। অন্যদিকে জিতু সৌরভকে যেভাবে প্রশ্নের পর প্রশ্ন করেছিল, সেই বিষয়টি তাঁর ভালো লাগেনি বলেও স্পষ্ট করেন তিনি। অনীকের দাবি, এই সিজনে সৌরভ অনেক শান্তভাবে এবং পরিমিত ভঙ্গিতে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। অনীক বলেন, সৌরভ কখনও অ’ন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষ নন এবং এই অনুষ্ঠানেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। তাই তাঁকে নিয়ে অযথা নে’তিবাচক মন্তব্য না করে কিছুটা সময় দেওয়া উচিত বলেই মনে করেন তিনি।
সৌরভকে ট্রোল করা নিয়ে অনীক বলেন, এখন যাঁরা সৌরভের জায়গায় গিয়ে তাঁকে বিচার করছেন, সেই সময় তাঁরা হয়তো কিছুই করার অবস্থায় ছিলেন না, বরং নারকেল গাছে উঠে বসে থাকতেন। পাশাপাশি এই সিজনটি সুন্দরভাবে তৈরি করার জন্য চ্যানেলকেও ধন্যবাদ জানান তিনি। বিগ বসের প্রাক্তন বিজয়ীর এই মন্তব্যের পর সৌরভের সঞ্চালনা নিয়ে চলা আলোচনা আরও নতুন মাত্রা পেল।
