টিকল না ৫ বছরের সংসার! অবশেষে ডিভোর্সের পথে হাঁটলেন এই জনপ্রিয় জুটি

এভলিন শর্মা

বিনোদন দুনিয়ায় ফের ঘর ভাঙার খবর। ২০২১ সালে একসঙ্গে সংসার করার স্বপ্ন দেখলেও অবশেষে টিকল না বিয়ে। বিয়ের ৫ বছরের মাথাতেই ডিভোর্সের মত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারকা দম্পতি। আপাতত তারা দুই সন্তানের বাবা-মা। আচমকাই অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের। বিচ্ছেদের পথে অভিনেত্রী এভলিন শর্মা ও তুশান ভিন্দি।

নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সাক্ষাৎকারে এভলিন বলেন, “আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার বিষয়ে আমরা দু’জনেই খুব সচেতন। আমরা এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি এবং আপনাদের আশ্বস্ত করছি যে, আমাদের এই বিচ্ছেদ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। আজীবন বন্ধুত্ব এবং কো-পেরেন্টিংয়ের উপর ভিত্তি করেই আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি।”

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ইভলিন শর্মার। এরপর তিনি ‘নৌটঙ্কি শালা!’, ‘ইশাক’, ‘ম্যায় তেরা হিরো’ এবং ‘ইয়ারিয়াঁ’-র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ ছিল তাঁর অভিনীত শেষ ছবি। এরপর বেশ কিছু বছর অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন ইভলিন। এর মাঝেই অভিনেত্রীর বিচ্ছেদের খবরে বেশ শোরগোল পড়েছে নেটপাড়ায়।

এভলিন শর্মা