টেকেনি প্রথম বিয়ে! বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদ, জানেন প্রাক্তন স্বামীর সঙ্গে কেন ভেঙেছিল সুদীপ্তা চক্রবর্তীর প্রথম সংসার?

সুদীপ্তা চক্রবর্তী

বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সিরিয়াল, সিনেমা, সিরিজ সবেতেই তিনি চুটিয়ে কাজ করেছেন। বেশ কিছুদিন হল সান বাংলার ‘লাখ টাকার লক্ষী লাভ’ রিয়েলিটি শো থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী।

কর্মজীবনের পাশাপাশি সুদীপ্তা একজন আদর্শ মা এবং স্ত্রী। ২০১৪ সালে তিনি পরিচালক অভিষেক সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি কন্যা রয়েছে। তবে জানেন কি অভিনেত্রীর প্রথম সংসার সুখের ছিল না। মাত্র ৪ বছরেই বিবাহিত জীবনে ইতি টেনেছিলেন সুদীপ্তা।

একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা রাজেশ শর্মাকে। টলিউডে কাজ করার সময় তাঁর পরিচয় হয় তাদের। প্রেমের সম্পর্ক পরিণতি পায় ২০০৪ সালে। কিন্তু বিয়ের চার বছর পর ২০০৯ সালে আইনিভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ব্যক্তিগত কারণেই নাকি ভেঙেছিল তাদের সংসার। যদিও তাদের মধ্যে কোনও তিক্ততা সংবাদমাধ্যমে প্রকাশ পায়নি।  বিচ্ছেদ হলেও পেশাদারিত্ব তারা বজায় রেখেছিলেন।

বর্তমানে রাজেশ শর্মা বলিউদের একজন ব্যস্ততম অভিনেতা। সুদীপ্তা যেমন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন, রাজেশও ২০১১ সালে তিনি সঙ্গীতা শর্মাকে বিয়ে করেন। সুদীপ্তা আর রাজেশ এখন তাদের আলাদা আলাদা জীবন নিয়ে ভালো রয়েছেন।