‘আমার ছেলে বড় হয়ে গেছে…ছেলে এখন…’, দাম্পত্য জীবনের অজানা সত্যি সামনে আনলেন লোপামুদ্রা মিত্র

লোপালোপামুদ্রা মিত্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রের দীর্ঘ দাম্পত্য জীবনের এক মিষ্টি অজানা দিক ফুটে উঠেছে। লোপামুদ্রা মিত্র এবং তাঁর স্বামী জয় সরকারের মধ্যে বয়সের ব্যবধান অনেকটাই তবুও বোঝাপড়ার কোন খামতি নেই। গানকে তারা আঁকড়ে বেঁচে রয়েছেন। গানই তাঁদের কাছে সন্তান তুল্য। গান নিয়েই তাঁদের জীবন কেটে যাচ্ছে শান্তিতে।
সম্প্রতি লোপামুদ্রা জানালেন তাঁর নাকি একটি সন্তান রয়েছে আর সে নাকি বড় হয়ে গেছেন। কিন্তু তাঁদের তো  কোন সন্তান নেই। তাহলে কে সে? আসলে পুরো ঘটনাটি গায়িকা মজার ছলে বলেছেন।  জয়ের সাথে ব্যবধান ও সম্পর্কের কথা বলতে গিয়ে লোপামুদ্রা জানান, ‘জয় তাঁর চেয়ে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট। জয় আমার ছেলে, ছেলে বড় হয়ে গেছে… ছেলে এখন বুড়ো হয়ে গেছে।” আসলে মজার সুরেই এই কথা বলেন তিনি।
গায়িকা আরও জানান, “”আমার কোন সুবিধাও হয়নি, আমার কোন অসুবিধাও হয়নি কারণ বয়সটা কোন ফ্যাক্টর নয়।” বয়সের ব্যবধান তাঁদের সম্পর্কে কোন প্রভাব ফেলেনি। স্বামী জয়ের গুণের কথা বলতে গিয়ে গায়িকা মজা করে বলেন, “জয়ের কোন গুণ নেই, মানে গিটার বাজানো ছাড়া অন্য কোন গুণই আমার ভালো লাগে না।”
লোপামুদ্রা আর জানান, “দুজন আলাদা স্বতন্ত্র শিল্পী আমরা, আমাদের ইগো কনফ্লিক্টও মারাত্মক হয়েছে, হয়নি বলবো না একদমই।” তবে দিনের শেষে তারা অহংকার দূরে সরিয়ে ভালবাসাকে আঁকড়ে ধরেছেন। গায়িকার এই কথায় তাঁদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি বন্ধন স্পষ্ট ফুটে উঠেছে।