‘৩৯ বছর ধরে নরকযন্ত্রণা সহ্য করছি… মৃত্যুর ভয় আর নেই…’, ভয়ঙ্কর পরিস্থিতির মুখে সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

ঊষা নাদকার্নি

বিনোদন দুনিয়ার আড়ালে তারকাদের জীবন যে কতটা কষ্টকর তা আরও একবার প্রমান করলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় জীবনে সাফল্য পেলেও ৩৯ বছর ধরে নরকযন্ত্রণায় জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। ৮০ বছর বয়সে এসেও একা থাকেন তিনি। জীবনের শেষ লগ্নে এসে অভিনেত্রীর সঙ্গে থাকার মতো কেউ নেই?

সম্প্রতি এক সাক্ষাতকারে, জীবনের কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন টেলি অভিনেত্রী। ১৯৮৭ সাল থেকে একাই বসবাস করছেন। তিনি জানান, তাঁর ছেলে বিদেশে থাকেন এবং তাঁর সব ভাইবোন মারা গেছেন।

অভিনেত্রী বলেন, “আমি এতে অভ্যস্ত। আমি ১৯৮৭ সাল থেকে একা থাকি। আমার একটুও ভয় লাগে না। যখন আমি প্রথম আমার এই বিল্ডিংয়ে এসেছিলাম, তখন আমার ভয় লাগত। আমি প্রহরীকে আমার দরজা পর্যন্ত সঙ্গে যেতে বলতাম, কারণ আমার ভয় হত যে পেছন থেকে কেউ আমাকে আক্রমণ করবে। কিন্তু এখন আর আমার ভয় লাগে না।”

অভিনেত্রী আরও বলেন, “মানুষ বলতে পারে না তারা কীভাবে মারা যাবে। কেউ ঘুমের মধ্যে মারা যায়, কেউ হাসপাতালে। আমার একটুও ভয় নেই। আমি যদি ঘুমের মধ্যে মারা যাই, আমার প্রতিবেশীরা দরজায় কড়া নাড়তে এসে ভাববে, ‘বুড়িটা দরজা খোলেনি।’

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় সবিতা দেশমুখের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয়তা পান প্রবীণ অভিনেত্রী ঊষা নাদকার্নি। বছরের পর বছর ধরে তিনি মারাঠি ও হিন্দি চলচ্চিত্র, টেলিভিশনের পর্দায় অসংখ্য চরিত্রে দর্শকের ভালবাসা পেয়েছেন। আজ অভিনেত্রীর করুন পরিণতিতে ব্যাথিত তার অনুরাগীরা।

১৯৭০ সালে রবীন্দ্র নাদকার্নিকে বিয়ে করেন ঊষা। তবে, কয়েক বছর পরেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের বিচ্ছেদের কারণ জানা না গেলেও, ঊষা জানিয়েছেন যে তাঁর পরিবারের প্রতি কোনও বিদ্বেষ নেই।

 ঊষা নাদকার্নি