ছেলের প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর উপর টাকা হাতানোর অভিযোগ তুলেছিলেন দুর্নিবারের মা, ভাইরাল পুরনো মন্তব্য

দুর্নিবারের মা

বিগ বসের বাড়িতে গায়ক দুর্নিবারের মায়ের উপস্থিতিতে উঠেছিল সমোলচনার ঝড়। পেশাগতভাবে একজন খ্যাতনামা বাচিকশিল্পী ও আবৃত্তিকার বসু সাহার ছেলের পক্ষ নিয়ে কথা বলা এবং মিষ্টি মুখে জীতু আর সৃজলাকে কটাক্ষ করা অনেকের পছন্দ হয়নি। একাংশের দাবি, সৃজলার ঘটনায় ছেলেকে প্রশ্রয় না দিয়ে প্রশ্ন নিজের ছেলেকে করা উচিত ছিল।

এসবের মাঝে ভাইরাল হয়েছে দুর্নিবারের মায়ের একটি পুরনো ফেসবুক। ছেলের প্রথম বিয়ে ভাঙার পর দুর্নিবার দ্বিতীয় বিয়ে করার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ধেয়ে এসেছিল ঠিক সেই সময় মীনাক্ষীর বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন ডালিয়া।

প্রাক্তন বউমা মীনাক্ষীর উদ্দেশ্যে তিনি লিখেছিলেন,  ‘যারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন ওই মেয়েটার জন্য তাদের কয়েকটা তথ্য দি, আমি দুর্নিবারের মা….. টলিগঞ্জের এর মুর অ্যাভিনিউ কতটা কস্টলি এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন সেখানে একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, এসি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস, নিজের গয়না তো আছেই, আমাদের দেওয়া সমস্ত গয়না। এছাড়াও অনেক ক্যাশ টাকা… কেননা দুর্নিবারের সব ক্যাশ ওর কাছেই থাকত এবং ব্যাক্তিগত অ্যাকাউন্টে থাকা ৮ থেকে ১০ লাখ টাকা, সব প্ল্যান করে কিছুদিন আগে থেকে ট্রান্সফার করা। এসব নিয়ে তিনি মানে আপনাদের বেচারি মেয়ে গিয়েছেন। যাওয়ার সময় বাথরুমের আয়না এবং বাসন মাজার প্রিলটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আজ যে স্কুলের চাকরিটা করছে সেটাও দুর্নিবারেরই দৌলতে।’

এছাড়াও তিনি দাবি করেন, মিনাক্ষী নাকি দুর্নিবারকে নিজের বাবা মায়ের সাথে কথা বলতে দিতেন না। তিনি লিখেছিলেন, ‘এইসব বলতে রুচিতে বাধে। তবে আপনাদের কান্না দেখে মনে হল কিছু বলা উচিত। প্রার্থনা করি আপনাদের মতো দরদীদের বাড়িতে যেন এইরকম বেচারি বউ আসে। কিছু না জেনে ড্রামাবাজদের নাটক আর সিরিয়াল দেখে মন্তব্য করবেন না। আপনাদের একটা মাথাও আছে এটা মনে রাখবেন। দুর্নিবার কোনোওদিন তার ডাক পেটায় না।’

ভাইরাল পুরনো মন্তব্য