মুনমুন সেনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ চিরঞ্জিতের! ‘আমার পায়ে পুরো দাঁত বসিয়ে রক্ত…ওই জন্যই আমি মুনমুনকে সবসময়…’, অভিনেত্রীর আচরণ নিয়ে মুখ খুললেন অভিনেতা

চিরঞ্জিৎ- মুনমুন

বাংলা চলচ্চিত্র জগতে হিট জুটিদের মধ্যে অন্যতম ছিল চিরঞ্জিৎ চক্রবর্তী এবং মুনমুন সেনের জুটি। ইন্ডাস্ট্রি তাদের রসায়ন ও বন্ধুত্ব যেন এক চিরসবুজ অধ্যায়। আশি ও নব্বইয়ের দশকে রুপোলি পর্দায় একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন চিরঞ্জিৎ-মুনমুন। শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন একে অপরের বেশ ঘনিষ্ঠ বন্ধু।

তবে আচমকাই মুনমুনকে নিয়ে চিরঞ্জিতের বিস্ফোরক মন্তব্যে অবাক নেটপাড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ জানান চিরঞ্জিৎ। শুটিং সেটেই অভিনেত্রীর আচরণ নিয়ে মুখ খুললেন অভিনেতা।

চিরঞ্জিতের কথায়, ‘ও শুধু লোকের পেছনে লাগাটা একটু কমালে ভালো হতো, সবসময় লোকের পেছনে লাগতো।’ এরপর একটি সাপের কামড়ের দৃশ্য শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে চিরঞ্জিৎ জানান, “আমার সাপে কামড়েছে, পড়ে আছি অজ্ঞান হয়ে। এসে মুখ দিয়ে ওই রক্তটা বার করে ফেলে দেবে—এই হচ্ছে ওর কাজ। ডেক্সরেজের মতো একটা কিছু দেওয়া হয়েছিল মুখে যেটা খাওয়া যায়, ও বোধ হয় এসে গিলে ফেলেছে! তো মুখে রক্ত নেই, এদিকে শর্ট হচ্ছে। এসে আমার তখন দাঁত বসিয়ে আমার পা থেকে রক্ত বার করার চেষ্টা করছে! দেখলাম আমার পায়ে পুরো দাঁত বসিয়ে রক্ত বার করে দিয়েছে।”

আসলে পুরো বিষয়টিকে অভিনেতা মজার অভিজ্ঞতা হিসেবেই শেয়ার করেছেন। সহ-অভিনেত্রী মুনমুনের রূপ ও ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি শুটিং সেটে তার এই খুনসুটির কথাও জানিয়েছেন। যা তাদের মধ্যকার অফ-স্কিন সহজ সম্পর্ক ও নিখাদ বন্ধুত্বের এক সুন্দর প্রমাণ দেয়।