
বাংলা সিরিয়ালের পরিচিত মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে যাকে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের ‘গোরা’ হিসাবেই চেনেন। অভিনয়ের পাশাপাশি এবার বাবার স্বপ্ন পূরণ করলেন অভিনেতা। বাবার স্বপ্ন পুরনের উদ্দেশ্যে নতুন পদক্ষেপ নিলেন বিশ্বরূপ। সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে এসে তার এই মহৎ উদ্যোগের কথা জানালেন বিশ্বরূপ।
দাদাগিরির মঞ্চ থেকেই সামনে আসে অভিনেতা কীভাবে পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য কাজ করছেন। তাঁদের কাছে পৌঁছে দিচ্ছেন শিক্ষা-চিকিৎসা। এমনকী, বিশ্বরূপের এই উদ্যোগ মন ছুঁয়ে যায় ‘নতুন দাদা’ দেবেরও।
বিশ্বরূপ বলেন, ‘পুরুলিয়াতে লেখাপড়া নিয়ে মূলত কাজ করি। চাষিদের নিয়ে কাজ করি। কিছু দাতব্য চিকিৎসালয় চলে যেখানে ৫০ টাকা দিয়ে লোকেরা এসে ডাক্তার দেখাতে পারে।’
বিশ্বরূপের বাবা ছিলেন ‘রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী। যিনি চেয়েছিলেন পুরুলিয়ার পিছিয়ে পড়া মানুষদের জন্য সাহায্যের হাত বারিয়ে দিতে। তবে বাবার মৃত্যুর পর এই গুরু দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। বাবার স্বপ্ন পুরনে যাতে কোন ত্রুটি না হয় তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বরূপ।
অভিনেতার এই উদ্যোগের প্রশংসা জানিয়ে দেব বলেন, , ‘আজকে কাকু যেখানেই আছেন, তোমাকে নিয়ে গর্ব বোধ করছেন। তার রেখে যাওয়া ,স্বপ্ন তুমি সত্যি করছ, তাই জন্য তোমাকে হ্যাটস অফ।’দেব শুধু বিশ্বরূপের কাজের প্রশংসাই করেননি, সঙ্গে ভবিষ্যতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। বলেন, ‘যেদিন দেবের কোনো সাহায্য লাগবে বলবে, যে কোনো ভাবে, আমি প্রস্তুত আছি।’
