
‘ওগো নিরুপমা’ সিরিয়ালের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন অর্কজা ভট্টাচার্য। জি-বাংলার জনপ্রিয় মেগা ‘মিঠাই’ তে পুলিশ অফিসারের চরিত্রে তাক লাগিয়েছিলান অভিনেত্রী। খুব সম্প্রতি আনন্দি ধারাবাহিক অভিনয় করেছিলেন তিনি। তবে এবার বড় খুশির খবর দিলেন তিনি। অনেক দিনের স্বপ্ন পূরণ হল অর্কজার।
শুভেন্দু ঘোষ পরিচালিত একটি প্রেমের সিনেমার নায়িকা হতে চলেছেন অর্কজা। ছবির নাম ভ্যালেন্টাইন ডে। এই ছবিতে জুলি নামক একটি চরিত্রে অভিনয় করবেন অর্কজা। অর্কজার বিপরীতে অভিনয় করবেন রিকি তিওয়ারি। এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অর্কজা।
এই সিনেমায় মুখ্য ২ চরিত্রের ছোটবেলার প্রেম দেখানো হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রেম মুছে যায়, পরিণতি পায় না। কিন্তু ২২ বছর পর যখন আবার তাদের দেখা হয়, তখন পুরনো প্রেমের কথা দুজনেরই মনে পড়ে যায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। দুজনেই নিজেদের সংসারে ব্যস্ত। কিন্তু পুরনো প্রেমকে এতদিন পর দেখতে পেয়ে কি করবে তাঁরা? দেখা যাবে সিনেমা মুক্তি পেলে।
তবে এখানেই শেষ নয়। এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অপরাজিতা ঘোষ, জয়িতা বন্দ্যোপাধ্যায়। ছবিতে থাকবেন শতদীপ সাহা, যিনি এই সিনেমার হাত ধরে প্রথমবার কোনও ছবিতে অভিনয় করতে চলেছেন। তাহলে বলাই যায় এই সিনেমায় রয়েছে একের পর এক চমক।
