ওপেনিংয়েই বাজিমাত নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’! TRP- তে বড় চমক ‘প্রতিজ্ঞা’র

টিআরপি

ফের প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহেও বাজিমাত করে দেখিয়ে দিল জোয়ার ভাঁটা। স্টার জলসা কে টেক্কা দিয়ে ফের প্রথম ও দ্বিতীয় স্থানে রাজত্ব জি-বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিকের। তবে এবার পরশুরাম এবং বিদ্যা ব্যানার্জিকে গো হারা হারিয়ে সোজা দ্বিতীয় স্থানে পরিণীতা ধারাবাহিক।

তৃতীয় স্থান জুড়ে শুধুই জলসার মেগা। ৪.৮ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’, প্রতিজ্ঞা ও গঙ্গা। এই তিন ধারাবাহিক ঘিরে বরাবর চর্চা চলে দর্শক মহলে। অন্যদিকে শুরুতেই টিআরপি তালিকায় ভালো ফল করল স্বস্তিকা ঘোষ এর নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরা। পাশাপাশি টেক্কা দিচ্ছে বিদ্যা ব্যানার্জিও। ৪.৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে অন্নপূর্ণার লক্ষ্মীরা ও বিদ্যা ব্যানার্জি। ৪.৭ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি।

চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের Top ১০ টিআরপির তালিকা –

প্রথম – জোয়ার ভাঁটা (৫.৩)

দ্বিতীয় –  পরিণীতা (৪.৯)

তৃতীয় – পরশুরাম + প্রতিজ্ঞা + গঙ্গা (৪.৮)

চতুর্থ –  তারে ধরি ধরি মনে করি (৪.৭)

পঞ্চম –  প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + অন্নপূর্ণার লক্ষ্মীরা (Opening) (৪.৬)