অবশেষে নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন অভিনেতা সায়ক চক্রবর্তী!

সায়ক চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় সায়ক চক্রবর্তীকে নিয়ে নেটিজেনদের উত্তেজনা বরাবরই তুঙ্গে। এবার আরও একবার বড় খবর সায়ক কে ঘিরে। যা দেখে রীতিমত চমকে উঠেছেন নেটপাড়া। মাঝে সায়কের সঙ্গে কয়েকজন অভিনেত্রীর নাম জড়ালেও যারা নিয়মিত সায়কের ব্লগের ভক্ত তারা ভালো করেই জানেন এখনও পর্যন্ত নিজের ভালবাসা খুঁজে পাননি অভিনেতা। তবে চুপিচুপি নিজের ভালবাসার কথা ঘুনাক্ষরে টের পেতে দেননি কাউকে।

এতদিন পর নিজের ভালবাসাকে সকলের সামনে আনলেন সায়ক। অভিনেতার ভালবাসা ঠিক কে জানেন কি? সোশ্যাল মিডিয়ায় নিজের ভালবাসাকে সামনে এনে তাকে চুমু খেতেও দেখা যায় সায়ক কে। অনেকেই ভাবছেন তো কোন মেয়ের প্রেমে পড়লেন অভিনেতা?

না, কোন মেয়ের প্রেমে পড়েননি সায়ক। কারণ সায়কের সেই ভালোবাসা কোনও মানুষ নন বরং তার পছন্দের গাড়ি। সেই গাড়ির সঙ্গেই একাধিক ছবি ভাগ করে নেন অভিনেতা। কখনও গাড়ির সামনে হাসি মুখে ধরা দেন। আবার কখনও গাড়িকে চুমু খেতে দেখা যায়। ছবিগুলি পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, ‘আমি আমার গাড়িকে ভালোবাসি।’

সায়কের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘দারুণ, খুব কিউট।’ আর একজন লেখেন, ‘খুব সুন্দর লাগছে।’