‘পারিবারিক সমস্যা..গোপন রাখা হয়েছিল…’! ৪৭ বছর বয়সে চুপিসারে বিয়ে সারলেন অম্বরীশ ভট্টাচার্য, ছবি দেখে অবাক নেটিজেন

অম্বরীশ ভট্টাচার্য

৪৭ বছর বয়সে এসে বিয়ে করলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। আইবুড়ো নামে ঘুচল অভিনেতার? অম্বরীশের ছবি ঘিরে হৈ চৈ নেটপাড়ায়। এই বিয়ে নাকি এক বছর আগেই সেরেছেন তিনি। পারিবারিক সমস্যার কারণেই নাকি গোপনে রেখেছিলেন এতদিন। অবশেষে অভিনেতার বিয়ের খবর ফাঁস করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় অম্বরীশ ভট্টাচার্যের বিয়ের ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, “এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিলো। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ “।

ছবিতে একেবারে বরবেশে দেখা মিলল অম্বরীশের। পাশে দেখা মিলল কনেরও। হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সদ্য বিবাহিত এই যুগল। সত্যিই কি বিয়ে করল অভিনেতা? ইতিমধ্যেই নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন।

তবে বলে রাখি, এটা কিন্তু আসল বিয়ে নয়, এই ছবি আসলে অর্ধাঙ্গিনী ২-এর।  ২০২৩ সালের হিট সিনেমার সিকুয়েল আসতে চলেছে। আর এটি ছবির একটি দৃশ্যের খাতিরে এই বিয়ের ছবি।