শরীরে বাসা বেঁধেছে ভয়ংকর অসুখ! হাসপাতালে ভর্তি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মীরা ওরফে তন্বী, কি জানালেন চিকিৎসক?

অভিনেত্রী তন্বী লাহা রায়

অসুস্থ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মীরা ওরফে অভিনেত্রী তন্বী লাহা রায়। হাসপাতালে ভর্তি অভিনেত্রী। আচমকাই কি হল অভিনেত্রী? হাসপাতাল থেকে ছবি শেয়ার করে নিজেই জানালেন অভিনেত্রী।  কি হয়েছে?

হাসপাতাল বেডে শুয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন তন্বী। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে চ্যানেল, বেডে শুয়ে বই পড়ছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “জন্মদিনের মাসটা যে এভাবে কাটবে, তা স্বপ্নেও ভাবতে পারিনি।  নিজের জন্মদিন উদযাপন করা তো দূরের কথা ঘুরতে যাওয়ার টিকিট পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তাঁর জরায়ুতে মোট ৯টি ফাইব্রয়েড টিউমার ধরা পড়েছে। এর মধ্যে দুটি ছিল প্রায় ৯.৫ সেন্টিমিটার আকারের। একাধিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাঁকে জানানো হয়, সার্জারিই সবচেয়ে কার্যকর উপায়।”

অভিনেত্রী আরও জানান, ‘অপারেশন করতে হবে একথা শুনে আর পাঁচটা মানুষের মতোই বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। জীবনের প্রথম অপারেশন বলে কথা! তবে দক্ষ চিকিৎসকের হাতে থাকলে সেটাও যে খুব সহজে সম্ভব হয়ে যায়।”

তবে অভিনেত্রী এটাও জানিয়েছেন অপারেশনের পর এখন তিনি অনেকটাই সুস্থ। খুব তাড়াতাড়ি কাজেও ফিরতে পারবেন। অভিনেত্রী জানিয়েছেন এই কঠিন সময়ে তার পাশে ছিল তার পরিবার।