মেয়ের বয়স সদ্য ১ বছর! বিয়ের সাড়ে তিন বছরের মধ্যেই ফের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী, খুশির আমেজ অভিনেত্রীর পরিবারে

কিয়ারা আডবাণী

সদ্যই রণবীর সিং ও দীপিকা পাডুকোনের ঘরে নতুন অতিথি এসেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার বলিপাড়ার আরও এক জনপ্রিয় জুটির দ্বিতীয় সন্তান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রথম সন্তানের জন্মের দেড় বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একসাথে ঘর বেঁধেছিলেন বলিউডের অন্যতম চর্চিত এবং মিষ্টি জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যাসন্তান সরায়াহর জন্ম হয়। এরপর আরও একবার সিদ্ধার্থ- কিয়ারার সংসারে বাজতে চলেছে খুশির সানাই।

বেশকিছু দিন ধরেই অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার খবর নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে জল্পনায় সিলমোহর পরতেই অনুরাগী মহলে খুশির হাওয়া। সম্প্রতি সসাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবরটি দেন তারকা দম্পতি। ছবিতে সিদ্ধার্থ কিয়ারার হাতের উপর মেয়ের সারায়াহর হাত তার উপরে একজোড়া ছোট্ট বোনা শিশুর জুতো। খবরটি সামনে আসতেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

খুব শিগগিরই হয়তো নতুন সদস্য আসবে অভিনেত্রীর পরিবারে। আপাতত সেই অপেক্ষাতেই প্রহর গুনছে নেটপাড়া।

কিয়ারা আডবাণী

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)