
সদ্য ১ মাস হল টিভির পর্দা থেকে বিদায় নিয়েছজে আর্য-অপর্ণার গল্প। সেই স্মৃতি আজ দর্শকের মনে তাজা। জিতু-শিরিন ছাড়াও এই গল্পের অন্যতম আকর্ষন ছিলেন ‘সতীনাথ’ অর্থাৎ অপর্ণার বাবা সতু। এই চরিত্রে শ্যামশীস পাহাড়ীর অভিনয় দর্শকের ব্যাপক ভালবাসা পায়। তবে জানেন কি চিরদিনই তুমি যে আমার শেষ হতেই বড় সুখবর দিয়েছেন ছোটপর্দার সতু।
ধারাবাহিক শেষে জীবনের বড় স্বপ্ন পূরণ করলেন শ্যামশীস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর সকলের ভাগ করে নিলেন অভিনেতা। নিজের স্বপ্নের বাড়ি কিনেছেন শ্যামশীস। সম্প্রতি নিজের নতুন বাড়ির মুখ্য দুয়ারের একঝলক ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, নতুন চাবি, নতুন দরজা – পরিশ্রমের ইঁটে গড়া আমাদের স্বপ্নের ঠিকানা। “পাহাড়ী family”
অভিনেতার ফ্ল্যাটের দরজায় লেখা পাহাড়ী ফ্যামিলি। ছবি দেখে বোঝাই যাচ্ছে, নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিনেই ছবিটি তোলা। দরজার এক ফাঁকে দেখা যাচ্ছে পুজোর আয়োজন। অভিনেতার এই নতুন স্বপ্ন পূরণের খবর সামনে আসতেই অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়েছেন সহকর্মী ও অনুরাগীরা।

