
বাংলার নাট্য জগতের এবং রুপোলী পর্দার একজন জনপ্রিয় মুখ কৌশিক সেন। অভিনেতা এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে অভিনয়য় অবিচ্ছেদ্য অংশ। বাবা শ্যামল সেন এবং মা চিত্রা সেন দুজনেই নাটক এবং চলচ্চিত্র জগতের শিল্পী। তাই অভিনয়ের পরিবেশেই বড় হয়েছেন তিনি।
তবে নিজের বাবা-মায়ের পরিচিয়ে নয়, নিজের অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন কৌশিক সেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কঠিন সময়ের কথা তুলে ধরলেন অভিনেতা।
এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার বাবার একটি বাজে অভ্যাস ছিল, মদ্যপান। যেটা তার বাবার সবচেয়ে বেশি দুর্বলতার জায়গা ছিল। তবে এর জন্য তিনি বাবাকে কখনো ঘৃণার চোখে দেখেননি।
কৌশিক সেনের কথায়, একজন মানুষ হিসাবে তার বাবা অতন্ত সৎ কিন্তু তার মদ্যপানের অভ্যাস সংসারে আর্থিক অবস্থার উপর খুব খারাপ প্রভাব পরেছিল। এই প্রভাব মা চিত্রা সেনের মানসিক স্বাস্থ্যের উপর পড়েছিল।
অভিনেতা আরও জানান, সেই সময় কাউন্সেলিংয়ের বিষয় সাধারণ মানুষের কাছে এত সহজলভ্য ছিল না। তবে এতকিছুর পরেও তার বাবা-মায়ের সম্পর্কে কোন তিক্ততা আসেনি। তার মা শেষদিন অবধি তার বাবার প্রতি সম্মান বজায় রেখেছেন। কৌশিক সেনের কথায়, তার পরিবার কখনো বাবাকে তার দুর্বলতা থেকে বিচার করেনি বরং মানুষটার গুণ দিয়েই বিচার করেছে।
