বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর। প্রয়াত রিয়েলিটি শোয়ের জনপ্রিয় তারকা। একটা সময় যার লেখাতেই মন ভাল হয়ে যেত হাজারও ভক্তদের, আজ সেই মানুষটি সকলকে কাঁদিয়ে চলে গেলেন। তার আকস্মিক মৃত্যুতে বিরাট চাঞ্চলের সৃষ্টি হয়েছে বিনোদন জগতে।
‘মহারাষ্ট্রাচি হাসিয়াযাত্রা’ শো-টি, যা বহু বছর ধরে পুরো মহারাষ্ট্রকে হাসিয়েছে, সেই কমেডি শোয়ের লেখক আর নেই। ‘মহারাষ্ট্রচি হাসিয়াযাত্রা’ শো-টির লেখক বিজয় কুমার রাখ একটি দুর্ঘটনায় মারা গেছেন। মহারাষ্ট্র কমেডি ফেস্টিভ্যালের পরিচালক শচীন গোস্বামী তাঁর সোশ্যাল মিডিয়ায় বিজয় কুমারের আকস্মিক মৃত্যুর খবরটি জানিয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
অভিনেতাদের জন্য চরিত্র, পরিস্থিতি, সংলাপ এবং হাস্যরসাত্মক ধারণা তৈরি করতে লেখকরা প্রচুর পরিশ্রম করেন। বিজয় কুমার রাখ এই সৃজনশীল দলেরই একজন ছিলেন। তাঁর লেখায় গ্রামীণ জীবনের নানা সূক্ষ্মতা এবং এক অনন্য রসবোধ ফুটে উঠত।

