আগেই হারিয়েছেন শ্রবণশক্তি, একা হাঁটাচলাও কঠিন! ৬০ বছর বয়সে এসে গায়িকার জীবনে বড় প্রাপ্তি, সুখবর জানালেন অলকা ইয়াগনিক

 অলকা ইয়াগনিক

বলিউডে ছবির গানের জগতে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও গানপ্রেমীদের মনের মণিকোঠায় বেঁচে আছেন সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। আজ সেই অলকা ইয়াগনিক আজ আর গান গাইতে পারছেন না। স্নায়ুতন্ত্রের বিরল রোগে ভুগছেন গায়িকা। যার কারনে শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা। একটি ভাইরাল অ্যাটাকের কারণে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত চিকিৎসা চলছে তার। তবে এখনও সুস্থ হননি গায়িকা। তবে অসুস্থতার মাঝেই বড় সুখবর দিলেন গায়িকা। ৬০ বছর বয়সে এসে গায়িকার জীবনে বড় প্রাপ্তি।

২০২৪ সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। প্রায় বছর দুয়েক দূরে সরে থাকার পর অবশেষে বর্ষীয়ান গায়িকাকে দেখা গেল পদ্ম সম্মানের মঞ্চে। গত ২৩শে জুন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হলেন অলকা ইয়াগনিক।

এদিন পুরস্কার নিতে যাওয়ার সময় অলকার একটি ভিডিও ভাইরাল হয়েছে , যেখানে দেখা যাচ্ছে ঠিকমতো হাঁটতে পারছেন না গায়িকা। ভিডিও ভাইরাল হতে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে৷ তবে কি আবারও অসুস্থ অলকা?

প্রচারের আলো থেকে দূরে থাকার পর, অলকা বলেন যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেস্টা করছেন। তবে অসুস্থতা সত্বেও তিনি এই সম্মাননা গ্রহণ করার জন্য উপস্থিত থাকতে চেয়েছিলেন।

প্রস্কার গ্রহন করে গায়িকা জানান, “আজ দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা – মর্যাদাপূর্ণ পদ্মভূষণ গ্রহণ করতে যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। এই সম্মান আমাকে গভীরভাবে বিনয়ী করেছে, এবং যদিও এতে আমার নাম রয়েছে, এটি ঠিক ততটাই সেই সমস্ত শ্রোতাদেরও প্রাপ্য, যারা আমার কণ্ঠকে তাদের জীবনে সাদরে গ্রহণ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমার গানকে বয়ে নিয়ে গেছেন এবং আমার সাফল্য ও প্রতিকূলতা উভয় সময়েই পাশে থেকেছেন৷”

 অলকা ইয়াগনিক