
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই শোয়ের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। আশা করি বুঝতেই পারছেন কথা হচ্ছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান কে নিয়ে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, নিত্য নতুন গল্পে প্রতিদিনের আসর জমে এই শোয়ের। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা দর্শকমহল।
সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে উপস্থিত ছিলেন টেলিভিশনের বেশকিছু তারকারা সাথে ছিল তাদের কাছের বন্ধুরা। যার মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী নবনীতা দাস ও তার ছোটবেলার বন্ধু। হাসি মজা আড্ডার ছলে জমে উঠেছিল এদিনের এপিসোড।
এদিন নবনীতার উদ্দেশ্যে রচনাকে বলতে শোনা যায়,‘নবনীতাকে আমরা সাধারণত দেখি ধীর-স্থির লক্ষ্মীমন্ত একটা মেয়ে’। আর ঠিক তখনই তার বন্ধুকে বলতে শোনা যায় একেবারেই নয়, বন্ধুর বাড়িতে পাঁচিল টপকে আসা যাওয়া করত সে। এমন কথায় হাসিতে মশগুল সঞ্চালিকা।
বিবাহ বিচ্ছেদের আগেও স্বামী জিতুর সঙ্গে দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী নবনীতা। বর্তমানে তাদের সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী।
View this post on Instagram
